নটরডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নির্বাচন অনুষ্ঠিত

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়া
সিডনির লাকেম্বায় নটরডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে গত বছর মৃত্যুবরণকারী শিক্ষকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সাধারণ সভায় বিদায়ী সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। এরপর সভাপতি ডা. সাজিদুল ইসলাম বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করেন এবং নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব অর্পণ করেন। প্রধান নির্বাচন কমিশনার নির্মল চৌধুরীর পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নব নির্বাচিতরা হলো- সভাপতি ডা. সাজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সায়মন হোসেন, কোষাধ্যক্ষ অমল দত্ত, সহ-সভাপতি ডা. জসিম উদ্দিন, মোহাম্মদ আল-আমিন, সদস্য আসিফ রহমান, মোহাম্মদ সোহেল সানাউল্লাহ, ওমর ফারুক, পুলক মজুমদার, নাজমুল হাসান, রিয়াদুজ্জামান, মো. মাসুদ পারভেজ (কুইন্সল্যান্ড প্রতিনিধি), তৌহিদ খান (নিউ সাউথ ওয়েলস প্রতিনিধি), মো. সাব্বির হোসেন (নর্দান টেরিটরি প্রতিনিধি), তামিম সাহরিয়ার সুবীন ও তানিম মান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights