‘আমি নিজে ডেকে ছেলেকে খুনিদের হাতে তুলে দিয়েছি’

অনলাইন ডেস্ক

হবিগঞ্জে কাজী আবিদুর রহমান মাহিন (১৮) নামের এক মাদরাসা ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় এ হত্যাকাণ্ড ঘটে।

মাহিন উপজেলার নিজগাঁও গ্রামে কাজী আব্দুল মতিনের ছেলে। তিনি এবার শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ঈদের দিন রাত ৮টায় দুই যুবক মাহিনের বাড়ি এসে তাকে ডেকে শায়েস্তাগঞ্জ রেল জংশনের পাশে দীঘির পাড়ে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি মারপিট করে ফেলে যায়। পরে পথচারীরা মাহিনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছেলেকে হারিয়ে সারাক্ষন বিলাপ করছেন মাহিনের মা রোকেয়া বেগম। তিনি বলেন, মাহিন ঈদের আগের দিন ফুটপাতের দোকান থেকে তিনটি পুরাতন পাঞ্জাবি কিনেছিলেন। সেগুলোর একটিও পরতে পারেননি। ‘আমি নিজে ডেকে আমার ছেলেকে খুনিদের হাতে তুলে দিলাম’ বলে রোকেয়া খাতুন বারবার মুর্ছা যাচ্ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) উত্তম দাশ। তিনি জানান, মাহিনকে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের তৎপরতা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights