কাল কালিয়াকৈরে উপজেলা নির্বাচন

আগামীকাল গাজীপুরের কালিয়াকৈর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট প্রার্থী রয়েছেন ১৪ জন। উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী তিনজন, এরমধ্যে একজন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন সাতজনন মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছে পাঁচজন।

সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এই উপজেলার মোট ভোটার সংখ্যা ৩৬৩৮৯৪ জন, মোট কেন্দ্র রয়েছে ১২৮টি, বুথ কেন্দ্র রয়েছে ৯৩৯টি, ভোট কেন্দ্রে সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
সহকারী রিটার্নিং অফিসার কাউছার আহম্মেদ জানান, উপজেলা নির্বাচনে অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights