চীন সফরে যাচ্ছেন সিসিসহ আরব নেতারা

অনলাইন ডেস্ক

চলতি সপ্তাহেই চীন সফরে যাচ্ছেন মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও তিউনিসিয়ার নেতারা। তারা হলেন- মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, বাহরাইনের বাদশাহ হামাদ, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এক বিবৃতিতে বলেন, এই নেতারা ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত চীন সফর করবেন। তারা ‘চায়না-আরব স্টেটস কো-অপারেশন ফোরামে’-এর ১০ম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চাইছে চীন। এমন প্রেক্ষাপটে বেইজিংয়ে আরব নেতাদের এই সম্মিলন হতে যাচ্ছে।

চীন ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল। তারা দ্বি-রাষ্ট্র সমাধানের সমর্থনকারী। সূত্র: আনাদোলু এজেন্সি, এএফপি অনলাইন ডেস্ক
চীন সফরে যাচ্ছেন সিসিসহ আরব নেতারা
প্রতীকী ছবি

চলতি সপ্তাহেই চীন সফরে যাচ্ছেন মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও তিউনিসিয়ার নেতারা। তারা হলেন- মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, বাহরাইনের বাদশাহ হামাদ, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এক বিবৃতিতে বলেন, এই নেতারা ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত চীন সফর করবেন। তারা ‘চায়না-আরব স্টেটস কো-অপারেশন ফোরামে’-এর ১০ম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চাইছে চীন। এমন প্রেক্ষাপটে বেইজিংয়ে আরব নেতাদের এই সম্মিলন হতে যাচ্ছে।

চীন ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল। তারা দ্বি-রাষ্ট্র সমাধানের সমর্থনকারী। সূত্র: আনাদোলু এজেন্সি, এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights