সিরাজগঞ্জে ২০ লাখ টাকার হেরোইনসহ দুইজন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা শহরের নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের ২১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের নিউ মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রেহাইচর গ্রামের আব্দুস সালামের স্ত্রী সানজিদা বেগম (৩০) ও পাবনা জেলার সাঁথিয়া থানার নিকুরাহ গ্রামের ইদ্রিস আলীর ছেলে হুমায়ুন কবির (৩৮)।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান।
তিনি জানান, শহরের নিউ মার্কেট এলাকায় একটি কাপড়ের দোকানের সামনে অভিযান চালিয়ে নারীসহ দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights