দিনাজপুরে শহিদ জিয়া’র ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ১১নং ওয়ার্ড পৌর বিএনপির দোয়া ও খাদ্য বিতরণ
মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ১১ নং ওয়ার্ড পৌর বিএনপি। এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মহফিল, দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ।
রবিবার (২ জুন-২০২৪) দুপুর ১টায় দিনাজপুর শহরের মিশন রোড মসজিদ সংলগ্ন এলাকায়, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব আলম বাবলু স ালনা করেন ১১নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ স¤পাদক শাহাদত হোসেন।
এ সময় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সহ সাংগঠনিক স¤পাদক সৈয়দ জাহাঙ্গির আলম। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোকাররম হোসেন, জেলা বিএনপির মাহবুব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন বকুল,সাংগঠনিক সম্পাদক কাইয়ুম, জেলা ছাত্রদলের সভাপতি রেজা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজার সেতু, যুবনেতা জেলা সহ-সভাপতি মো:আসলাম হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়জুল ইসলাম সাজু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোহেল, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা প্রজন্ম দল আব্দুর রসিদ, আয়োজনে ১১ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: শাহাদত হোসেন,পৌর সদস্য মো. মানিক সহ অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। সব শেষে দুস্থদের মাঝে দুপুরের খাদ্য বিতরণ করা হয়।
