স্বর্ণের দাম আরও কমল
অনলাইন ডেস্ক
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কিছুটা কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ২৯৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৮২ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।
আগামীকাল রবিবার (৯ জুন) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
