লালমনিরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের ঢাকাগামী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

রবিবার (১৬ জুন) রাত ৯ টার দিকে লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক মাজেদুল ইসলাম বাবু (৪০) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফরা গ্রামের আজিজুল হকের (পেশকার) ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রংপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ক্যাবল টিভি ব্যবসায়ী বাবু ও তার স্ত্রী। বাবুর মোটরসাইকেলটি লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া বাজার এলাকায় পৌঁছালে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি ঢাকাগামী বাসের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাবু ও তার স্ত্রী নিহত হন। স্থানীয়রা বাসটিকে আটকের চেষ্টা করলেও আটক করতে পারেনি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights