খুলনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৪ নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক

খুলনায় বিএনপি ও সহযোগী সংগঠনের চার নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১৪ আগস্ট) রাতে মহানগর বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। বহিষ্কার আদেশে স্বাক্ষর করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

বহিষ্কৃতরা হলেন- সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য মঈদুল হক টুকু, সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য খায়রুল ইসলাম হিরু, সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য নুর আলম নুরু ও মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান বিপ্লব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights