শেখ হাসিনার বিচার দাবিতে মাদারীপুরে বিএনপির অবস্থান

মাদারীপুর প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি চালানোর নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে মাদারীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

বৃহস্পতিবার সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনের পৌর ঈদগাহ মাঠে এই কর্মসূচি পালিত হয়। এর আগে ভোর থেকেই জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রথমে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। পরে সেখানে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেন তারা। এ সময় তারা শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় জেলা বিএনপির নেতারা বলেন, ছাত্র-জনতা ও সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এই গণহত্যার বিচার বাংলার মাটিতে হতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যে গুম, খুন, অত্যাচার রাহাজানি করেছে, তার বিরুদ্ধে গণ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে বিচারের আওতায় আসতেই হবে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট কবির কাজী, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ সরদারসহ স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights