সুবর্ণচরে আলহাজ খলিল উল্যাহ মিয়া কলেজে নবীণ বরণ অনুষ্ঠিত
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে অবস্থিত আলহাজ খলিল উল্যাহ মিয়া কলেজে ২০২২ এবং ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণ বরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারী (বুধবার) বেলা ১২ টায় আলহাজ খলিল উল্যাহ মিয়া কলেজ মিলনায়তনে নবীণ বরণ অনুষ্ঠের আয়োজন করা হয়।
আলহাজ খলিল উল্যাহ মিয়া কলেজের শিক্ষক আকবর হোসেনের সঞ্চালনায় ও চরজব্বর চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজি মোঃ রফিক উল্যাহ, বিশেষ অতিথি ছিলেন, চরজব্বর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক জামশেদুর রহমান কিসলু, আলহাজ খলিল উল্যাহ মিয়া কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র দেবনাথ, ম্যাবেল উড ইন্টারনশ্যাল স্কুলের চেয়ারম্যান আনোয়ার হোসেন,
বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগী ছায়েদুল হক ভূঁইয়া, রফিক উল্যাহ, আব্দুল হক, বশির আহমেদ, চরজব্বর ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল মালেক, চরজব্বর ইউনিয়ন যুবলীগ নেতা রফিক উল্যাহ, কানাডা প্রবাসী আনোয়ারুল আজিমসহএলাকার নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ, সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার জনসাধারণ।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।
