বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দোয়া-মোনাজাত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পৃথকভাবে দোয়া-মোনাজাত করেছে দক্ষিন জেলা ও মহানগর বিএনপি। বেলা ১১ টায় অশ্বিনী কুমার হলে দোয়া-মোনাজাতের আয়োজন করে দক্ষিন জেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও দক্ষিন জেলা সদস্য সচিব এ্যাড. আবুল কালাম আজাদ। দোয়া মোনাজাতে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও খালেদা জিয়া আশু সুস্থতা কামনা করা হয়েছে।

অপরদিকে দুপুরে একই স্থানে মহানগর বিএনপির উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে দোয়া মোনাজাত করা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগরের সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার ও এক নম্বর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন। দোয়া মোনাজাতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বন্যায় ও ছাত্র জনতার আন্দোলনে নিহতের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights