বগুড়ায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় ট্রেনের ধাক্কায় আশরাফুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের পুরান বগুড়ার ওয়াপদা গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

আশরাফুল ইসলাম রাজশাহীর পবা উপজেলার বাগসারা এলাকার আজিমউদ্দিনের ছেলে। তিনি বগুড়ায় একটি বেসরকারি কোম্পানিতে সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আশরাফুল ইসলামের স্ত্রী অসুস্থ। তাই এক পরিচিত বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে সাতমাথায় তিনি ওষুধ কিনতে যান। ওষুধ কিনে ফেরার পথে ওয়াপদা গেইট এলাকায় অসাবধানতাবশত বগুড়া থেকে সান্তাহারগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় আশরাফুল ইসলামের মৃত্যু হয়। এসময় নিহতের পিছনে থাকা ওই ব্যক্তি লাফ দিলে প্রাণে বেঁচে যান।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights