বকশীগঞ্জ সদর হাসপাতালে রোগীর ভিড়ে শয্যা বিহীন বাইরের বারান্দায় রোগীর বিছানায় সেবা চলছে।
জামালপুর জেলা প্রতিনিধি : রিপন রাজ
দেশের চিকিৎসা ব্যবস্থা এখনো সরকারি হাসপাতালের ওপর অধিকাংশে নির্ভরশীল। যে কারণে চিকিৎসার প্রয়োজনে হাসপাতালগুলোর ভূমিকা অনেক। কিন্তু শয্যা সংকটসহ নানা সমস্যায় সাধারণ জনগণের চিকিৎসাসেবা পেতে ভোগান্তি পোহাতে হয়। বকশীগঞ্জ উপজেলার জনসংখ্যার অনুপাত ও রোগের প্রকোপ অনুযায়ী পর্যাপ্তসংখ্যক শয্যা নিশ্চিত করা প্রয়োজন। তাহলে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবার ব্যবস্থা সম্ভব হবে বলে আশা করা যায়। বকশীগঞ্জ সদর হাসপাতালে ৫০শয্যা বেড থাকলেও ভিতরে কোন বেড খালি না থাকায় হাসপাতালের বারান্দায় রোগীর বিছানা করে দিয়ে কর্মরত ডাক্তারগন চিকিৎসা সেবা দিচ্ছেন। এতে চিকিৎসা নিতে আসা রোগীদের খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে, বিঘ্নিত হচ্ছে চিকিৎসা সেবার মান।৫০ শয্যার এ হাসপাতালটিতে চিকিৎসা সেবার সীমাবদ্ধতা থাকায় সাধারণ রোগীরা সকল চিকিৎসা সেবা পাচ্ছেন না। বর্তমান বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আজিজুল হক দক্ষতার সাথে স্বল্প জনবল নিয়ে স্বাস্থ্যসেবা পরিচালনা করলেও অতিরিক্ত রোগীর চাপ থাকায় সকল রোগীকে বেড দেওয়া সম্ভব হচ্ছে না এবং এই উপজেলার সাধারণ জনগণকে সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তাই ১৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলে সকল রোগীকে বেড দেওয়া সম্ভব হবে পাশাপাশি পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বাস্থ্য সেবা প্রাপ্তির প্রত্যাশা পূরণ হবে।
বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ তথা স্বাস্থ্য উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছেন বকশীগঞ্জের হাজারো জনসাধারণ।
