কালীগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার শহরের কোটচাঁদপুর সড়কের বিহারী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু আজিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার সকালে সুমনকে আদালতে হস্তান্তর করা হয়েছে। গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপির পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ নাশকতার ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। ওই মামলাগুলোতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights