ইবিতে আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকীতে মৌন মিছিল

ইবি প্রতিনিধি

ছাত্রলীগের হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল ও স্মরণসভার আয়োজন করা হয়।

আজ সোমবার দুপুর সাড়ে বারোটায় শাখা ছাত্রদলের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই মৌন মিছিল ও স্মরণসভার আয়োজন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনসহ সংগঠনটির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘আবরার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ। সে আমাদের চেতনার বাতিঘর। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সামান্য ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা।’ এসময় তিনি শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরসহ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights