টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড কচ্ছপিয়া করাচিপাড়ার হাসান আলীর ছেলে পারভেজ মোশারফ (১৯) এবং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর লম্বরীর মনির আহমেদ এর ছেলে নুরুল আফছার (১৯)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights