পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮

অনলাইন ডেস্ক

পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ আটজন নিহত হয়েছেন। বুধবার মধ্যরাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবাহান বিষয়টি নিশ্চিত করে।

জানা যায়, কুয়াকাটা থেকে নাজিরপুর অভিমুখী প্রাইভেটকারটি বুধবার দিবাগত রাত ২টার দিকে পিরোজপুরের কদমতলা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ মোট ৮ জন নিহত হয়েছেন।
গাড়িতে থাকা মোট ৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights