পূজা মন্ডপে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে: উপদেষ্টা নাহিদ

অনলাইন ডেস্ক
পুরান ঢাকার তাঁতীবাজারে পূজা মন্ডপে হামলাকারীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাতে পুরান ঢাকার তাঁতীবাজারে পূজা মণ্ডপে হামলায় আহতদের দেখতে মিটফোর্ড হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এসময় মো. নাহিদ ইসলাম বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করুন। তাদের চিকিৎসার সব খরচ বহন করা হবে। দুর্বৃত্তরা নাশকতা করতে চেষ্টা করছে কিন্তু আমরা সেই সুযোগ তাদের দেব না। দুষ্কৃতকারী যেই হোক তাদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
তিনি আহতদের চিকিৎসার ব্যয় বহন করার ঘোষণা দেন। এরপর তিনি তাঁতীবাজার পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এদিন রাতে ৪-৫ জন দুষ্কৃতকারী তাঁতীবাজার পূজা মন্ডপ বোমা মারার চেষ্টা করে। তারা একটা বোমা ছুড়লেও সেটা বিস্ফোরিত হয়নি। বোমা নিক্ষেপকা‌রীকে স্থানীয় জনগণ ধাওয়া দিয়ে ধরে ফেললে হামলাকারী ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেয়। এতে বেশ কয়েকজন আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights