সর্বকালের সকল রেকর্ড ভাঙল দুবাইয়ের স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে বেড়েই চলেছে বহুমূল্যবান ধাতু স্বর্ণের দাম। এবার আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাজার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্বর্ণের দামের সর্বকালের সব রেকর্ড ভেঙে গেছে।

দুবাই জুয়েলারি গ্রুপের সূত্রের বরাতে এক প্রতিবেদনে খালিজ টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাজার খোলার সময় ২৪ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ৩২৪.২৫ দিরহামে উঠে গেছে, যা বুধবার বাজার বন্ধের সময় ছিল ৩২৩.৭৫ দিরহাম। ২২ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ৩০০.২৫ দিরহামে খোলার সময় ০.৫০ দিরহাম বেড়ে যায়।

একইভাবে ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি বেড়ে যথাক্রমে হয়ে যায় ২৯০.৭৫ ও ২৪৯.২৫ দিরহাম।
বিশ্ববাজারে স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স ২৬৭৮.৫৮ ডলার, যা সকাল ৯টা ১০ মিনিটে (সংযুক্ত আরব আমিরাতের সময়) ০.১৭ শতাংশ বৃদ্ধি পায়।

পেপারস্টোনের গবেষণা কৌশলবিদ ডিলিন উ বলেন, স্বর্ণে বিনিয়োগকারীরা শক্তি অর্জন করছে। অধিকাংশ জি-১০ মুদ্রায় স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এটি মার্কিন ডলারের বিপরীতে ঐতিহাসিক উত্থানের ঠিক নিচের ধাপে রয়েছে। এই বৃদ্ধিটি শুধুমাত্র মুদ্রার গতিশীলতার পরিবর্তে প্রকৃত স্বর্ণের চাহিদাকে প্রতিফলিত করে। আমি মনে করি ২৭০০ ডলার স্তর অক্টোবরের শেষের আগে অর্জন করা সম্ভব।

মূলত, মার্কিন অর্থনীতির অনিশ্চিত পরিস্থিতি স্বর্ণের দাম বাড়িয়ে তুলছে। প্রাথমিক বেকারত্বের দাবিগুলো প্রত্যাশার চেয়ে বেশি এবং ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার সতর্ক করেছেন যে, হারিকেন ও ধর্মঘটগুলো অক্টোবরের কৃষি-বহির্ভূত বেতন প্রায় এক লাখ কমাতে পারে। ভবিষ্যতে ফেডের সুদের হার বৃদ্ধিতে ভুল হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights