কুমিল্লায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর ইপিজেড গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে কুমিল্লার কোতোয়ালী মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

গ্রেফতার ছাত্রলীগ নেতা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মহসিন আলম খাঁন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লার চৌদ্দগ্রামের চুন্নু মিয়ার ছেলে।
ওসি মহিনুল ইসলাম বলেন, মহসিন আলম খাঁনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights