সিলেটে ইয়াবার চালানসহ দুই মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে বিপুল সংখ্যক ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে গোলাপগঞ্জ উপজেলার দাঁড়িপাতন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জ থানার পীরেরচক গ্রামের মৃত ইলিয়াছ আলীর ছেলে মাখন মিয়া (৪৫) ও একই থানার গুটারগ্রামের মৃত মোতাহের আলীর ছেলে সাবুল আহমদ (৪০)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, সিলেট-জকিগঞ্জ সড়কের দাঁড়িপাতন এলাকায় অভিযান চালিয়ে মাখন মিয়া ও সাবুল আহমদকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬ হাজার ১৬০ পিস ইয়াবা। মাদক আইনে মামলা দায়ের করে আটককৃতদের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
