রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে এক কিশোরীর সাথে অশালীন আচরণ করায় ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত যুবক আল-আমীন ইসলাম উপজেলার চাকিরপশার ইউনিয়নের সোনাবর গ্রামের সফর আলীর ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার রাতে ওই যুবক একই গ্রামের এক কিশোরীকে তার বাড়িতে গিয়ে জাপটে ধরে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় কিশোরীর চিৎকার শুনে এলাকাবাসী এসে ওই যুবককে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে ধরে নিয়ে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
পরে গতকাল দুপুরে রাজারহাট ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে ওই যুবক তার নিজের অপরাধ স্বীকার করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

এ ব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাদুল হক ও থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights