জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ উমর ফারুক, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাট জেলার গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে,
জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার
মুহম্মদ আবদুল ওয়াহাবের দিকনির্দেশনায়
অফিসার ইনচার্জ ডিবি মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে বুধবার ৩০-১০-২০২৪ জয়পুরহাট সদর থানাধীন পৌরসভার অন্তর্গত তেঘর চারমাথা মোড় হতে বিশেষ অভিযান পরিচালনায় ০১(এক) কেজি শুকনো গাঁজাসহ দুই মাধব কারবারি কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন ১। মোঃ তারেক রহমান (২৬) পিতা-মোঃ হাবিবুর রহমান সাং-বালিঘাটা বাজার থানা-পাঁচবিবি ২। মোঃ সোহেল রানা (৩৮) পিতা-মৃত সেকেন্দার আলী সাং দাদরা জন্তীগ্রাম থানা-সদর উভয় জেলা-জয়পুরহাট গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে জয়পুরহাট সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযান পরিচালনাকারী এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন পিপিএম, এসআই (নিঃ) মোঃ সাখাওয়াত হোসেন ও সঙ্গীয় ফোর্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights