প্রতিশোধ নিলো আল নাসর

অনলাইন ডেস্ক

এএফসি চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল আইনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। সংযুক্ত আরব আমিরাতের দলটিকে মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে বিধ্বস্ত করে সৌদি আরবের ক্লাবটি।

আল নাসরের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নদের বিপক্ষে এই জয়ে লিগ এলিটের পশ্চিমাঞ্চলে পয়েন্ট তালিকার শীর্ষে তিনে উঠে গেছে সৌদি ক্লাবটি। বড় এই জয়ে প্রতিশোধ নেওয়াও হয়ে গেল আল নাসরের। গতবার এই আল আইনের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিলেন রোনালদোরা।

এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৩টিতে জয়ী আল নাসরের পয়েন্ট ১০। রোনালদোদের ওপরে থাকা দুটি ক্লাবও সৌদি আরবের-আল হিলাল ও আল আহলি। দুটি ক্লাবেরই পয়েন্ট ১২, তবে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে নেইমারের ক্লাব আল হিলাল।
ম্যাচের পঞ্চম মিনেটে অ্যান্ডারসন তালিসকার গোলে এগিয়ে যায় আল নাসর। রোনালদো গোলটি করেছেন ৩১ মিনিটে। সেনেগাল তারকা সাদিও মানের দূরপাল্লার শট আল আইনের গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বলটি পড়ে রোনালদোর সামনে। সিআরসেভেন ফিরতি শটে পেয়ে যান গোল।

৬ মিনিট পর আল আইন আত্মঘাতী গোলে পিছিয়ে যায় ৩-০ গোলে। ৫৬ মিনিটে আরেকটি আত্মঘাতী গোল, এবার অবশ্য সেটি করেন আল নাসরের বেন্তো। ৮১ মিনিটে ৪-১ গোলে এগিয়ে যাওয়া আল নাসর যোগ করা সময়ে তালিসকার আরেকটি গোলে শেষ পেরেকটি ঠোকে আল আইনের কফিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights