টঙ্গীতে হাসপাতালের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়কের স্টেশন রোড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে টঙ্গীর ‘শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল’ নাম পরিবর্তন করে ‘টঙ্গী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল’ নামকরণ করার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, পূর্বে এই হাসপাতালটির নাম ছিল টঙ্গী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। পরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার বাবা সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টারের নামে হাসপাতালটির নামকরণ করেন।
এতে বক্তব্য দেন সানজিদ আহমেদ মিথুন, রনি দেওয়ান, শাহিন মিয়া, ফারুক মৃধা, মানিক শেখ প্রমুখ।
মানববন্ধন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights