শ্বশুরবাড়িতে পৌঁছাতে পারলো না জামাই

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শাহিন খান (৩২)। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী ও শরীয়াত জেলার জাজিরা উপজেলার ঠিকিনগর গ্রামের শুকুর আলীর ছেলে।

জানা গেছে, দুপুরে নিজ বাড়ি থেকে শাহিন খান তার স্ত্রী মাহফুজা খাতুন ও চার মাসের ছেলে শিশুকে নিয়ে শ্বশুর জুলফিক্কার রহমানের বাড়িতে আসার উদ্দেশে রওনা হন। পথে কুষ্টিয়ায় এসে মাহেন্দ্রযোগে গাড়াগঞ্জ বাজার এলাকায় পৌঁছানো মাত্রই বিপরীত দিক থেকে ছেড়ে আসা বাস মাহেন্দ্র গাড়িতে ধাক্কা দেয়। তখন শাহিন ছিটকে রাস্তার পড়ে আহত হন। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights