আন্দোলনে আহতদের দেখতে অর্থোপেডিক হাসপাতালে ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার বিকেলে তিনি আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) যান।

পরিদর্শনকালে ডিএমপি কমিশনার বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের প্রত্যেকের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ-খবর নেন। নিটোরে চিকিৎসাধীন অনেকে ডিএমপি কমিশনারের কাছে তাদের অনুভূতি প্রকাশের একপর্যায়ে তারা পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হয়ে কাজ করার কথা বলেন। কমিশনার তাদের প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শোনেন।

এসময় ডিএমপি কমিশনার আহতদের সুচিকিৎসাসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানসহ হাসপাতালের ডাক্তার ও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights