রাজধানীর মুগদায় লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
রাজধানীর মুগদায় লেকের কচুরিপানার নিচ থেকে এক কিশোরের পচনশীল মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ১৪ বছর। তার পরিচয় জানা যায়নি। টিশার্ট ও সবুজ রঙের হাফ প্যান্ট পড়া ওই কিশোরের মরদেহটি পচে ফুলে যাওয়ায় শরীরে আঘাতের চিহ্ন বুঝা যায়নি।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মুগদা থানার এসআই বোরহান উদ্দিন ভূঁইয়া বলেন, আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে কিশোরকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক তথ্য বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights