ঘোড়াঘাটে একজনের লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ভরত চন্দ্র দাশ নামে এক ব্যাটারি চালিত ভ্যান চালককে হত্যা করে করেছে দুর্বৃত্তরা।
নিহত ভরত চন্দ্র দাশ (৫৫) ঘোড়াঘাট উপজেলার কালুপাড়া পিটালী গাছা গ্রামের মৃত কালীদাস চন্দ্রের ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘোড়াঘাটের বুলাকীপুর ইউনিয়নের লোহারবন্দর গ্রামের একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, জীবিকার তাগিদে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে প্রতিদিনের ন্যায় ভরত চন্দ্র (৫৫) সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়। একই দিন রাতে বাড়িতে না ফিরাই পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাননি। মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয় এক ব্যক্তি আম বাগানে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে দুর্বৃত্তরা তার অটো ভ্যান নিয়ে পালিয়ে গেছে। লাশ উদ্ধারের সময় গলায় চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিঘ্রই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights