উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ
বাগেরহাট প্রতিনিধি
ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে শহরের নূর মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে শেষ হয়।
পথসভায় বক্তব্য রাখেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাটের সমন্বয়ক ফাহিম সরদার, আরমান শিকদার, নিহান মিনা প্রমুখ।
