ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি॥

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ শ্লোগানকে
সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের উদ্যোগে
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা
উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মহাসড়কে মানববন্ধন কর্মসূচী পালিত
হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণী পেশার
মানুষ অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা
হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, অতিরিক্ত পুলিশ
মুন্না বিশ্বাস, দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-
পরিচালক তরুন কান্তি ঘোষ, সরকারি কেসি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ড. বি এম
রেজাউল করিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা, দুর্নীতির বিরুদ্ধে
সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, বাড়ি-ঘর ভাংচুর
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দীঘলগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের
সংঘর্ষে আহত কৃষক বাদশা মোল্লা (৪৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার
মৃত্যু হয়। নিহত বাদশা মোল্লা ওই গ্রামের রাহেন মোল্লার ছেলে এবং বিএনপি
কর্মী।
স্থানীয়রা জানায়, এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীঘলগ্রামের
মোক্তার মোল্লার সমর্থকদের সাথে মাহাতাব মোল্লার সমর্থকদের মাঝে বিরোধ
চলে আসছিলো। এরই জেরে গত শুক্রবার উভয়-পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে
মোক্তার মোল্লার সমর্থক বাদশা মোল্লা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার প্রথমে
ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড
করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীণ অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের বেশ কয়েকটি
বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করা হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ
মোতায়েন করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মহিদুর রহমান জানান, ঘটনাস্থলে
অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন শান্ত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights