ফুলবাড়ীতে তিন পরিবারের বসতঘরে আগুন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ফুলবাড়ীতে আগুনে তিনটি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এতে রান্নাঘর ও গোয়াল ঘরের গরু, আসবাবপত্রসহ কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রবিবার গভীর রাতে রাবাইতারী গ্রামের ছালে মামুদের ছেলে নাদের আলীর ঘরে হঠাৎ আগুন জ্বলতে শুরু করে। এসময় ঘুমিয়ে থাকা মানুষজন জেগে ওঠার আগেই আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। নাদের আলীর চারটি টিনশেড ঘর, গোয়াল ঘর, রান্নাঘর এবং গোয়ালঘরের তিনটি গাভি পুড়ে যায়।

একপর্যায়ে আগুন পাশের কাদের ও মজিদুলের ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেন। তাদেরও ঘরসহ আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights