বৈশাখী টিভিতে গাইবেন গামছা পলাশ ও নিশি
অনলাইন ডেস্ক
বৈশাখী টিভি ফোক লাইভে অংশ নেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী গামছা পলাশ ও নিশি শ্রাবনী। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে সরাসরি পারফর্ম করবে এই দুই কণ্ঠশিল্পী।
আইনুন পুতুলের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান। প্যানেল প্রযোজক মামুন আব্দুল্লাহ।
এ প্রসঙ্গে গামছা পলাশ ও নিশি শ্রাবনী বলেন, দর্শকদের কথা মাথায় রেখে তাদের ভালো লাগা কিছু গান গাইব বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান বৈশাখী ফোক অনুষ্ঠানে। থাকবে জনপ্রিয় কিছু ফোক গান। গানগুলো দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস। গানগুলো তাদের ভালো লাগলেই আমরা সার্থক।
