কেশবপুর খেলাঘর আসরের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ-যশোরের কেশবপুরে “লাল সবুজের বাংলাদেশে, শিশুর জীবন উঠুক হেসে” এই শ্লোগানকে সামমে রেখে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা খেলাঘর আসরের আয়োজনে ছবি আঁকা,মুক্তিযুদ্ধের গল্প শোনা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সংগঠনে পক্ষথেকে সোমবার সাকালে (১৬ই ডিসেম্বর) ২০২৪ মহান বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজনে মধ্যদিয়ে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ক্যাম্পাস বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন,শিশুদের ছবি আঁকা,একজন মুক্তিযোদ্ধার কাছে মুক্তিযুদ্ধের গল্প শোনা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে সকাল ১১ টায় খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলানা বিভাগীয় সমন্বয়কারী এবং কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলমের সঞ্চালনায় আলোচনা করেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাপ্তাহিক দেশজনতার কথা সম্পাদক ও প্রকাশক রুহুল আমীন খান, অবসরপ্রাপ্ত শিক্ষক কনক দে, কেশবপুর উদীচী সভাপতি অনুপম মোদক, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের যুগ্ম সাধারণ সম্পাদক মানব মন্ডল, দপ্তর সম্পাদক সোহেল পারভেজ, সাংবাদিক রনি, শিশুদের মধ্যে রোহিত কুন্ডু,রায়হানা আলম, বিশেষ চাহিদা সম্পান্ন শিশু উইলিয়াম বেপারী প্রমূখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরুস্কার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights