ভালুকায় বিএনপির বিজয় র‍্যালি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার উপজেলার পাইলট স্কুল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং ভালুকা বাজার প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

এতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সামসুদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক মাখন, আব্দুল্লাহ আল মামুন খালেক পাঠান, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আজমল হোসেন ফারুক, এম এ খালেক, সাইদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হোসেন মন্ডল, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টনসহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, উপজেলা কৃষকদলের আহবায়ক তারিকুল ইসলাম তারু, সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, পৌর কৃষকদলের আহবায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব তোফায়েল আহমেদ টুটুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, উপজেলা মৎসজীবী দলের আহবায়ক মফিজুল ইসলাম মন্ডল, সদস্য সচিব শেখ ফরিদ মানিক, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন, বানিছুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদ খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, যুগ্ম আহবায়ক মঈন, বাবু, আনোয়ার, মাহবুব, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কায়েস, যুগ্ম আহবায়ক সাব্বির প্রমুখ।

এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং সকল ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights