রোহিঙ্গা ক্যাম্পে যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের পাহাড় থেকে মোহাম্মদ শরিফ (২০) নামে এক রোহিঙ্গা যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শরিফের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমের পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি গিয়াস উদ্দিন জানান, পাহাড়ের একটি ঝোপের পাশে মরদেহটি মাটি চাপা অবস্থায় ছিল। কোনো কারণে মাটি সরে গেলে গাছ সংগ্রহে যাওয়া রোহিঙ্গারা দেখতে পান। বিষয়টি পুলিশকে অবহিত করার পর পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় এক সপ্তাহ আগে শরিফকে হত্যা করে মাটি চাপা দেয়া হয়েছে বলে মনে হচ্ছে। রোহিঙ্গাদের ডাকাত চক্রের বিরোধের জের ধরে অপরপক্ষ বা নিজের মধ্যে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights