বগুড়ায় ওলামা দলের কর্মী সভা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের উদ্যোগে সোমবার বগুড়া শহরের ঠনঠনিয়ায় সদস্য ফরম বিতরন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা আহবায়ক হাফেজ মাওলানা জাকারিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় টিম প্রধান মাওলানা এনামুল হক মাজেদী।
বগুড়া শহর শাখার আহবায়ক মুফতি মাওলানা আব্দুল ওয়াহেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় টিম সদস্য মাওলানা তাজ উদ্দিন, মাওলানা এনামুল হক, ইনিজয়ার জালাল উদ্দিন ফারেজী, মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা শাখার সদস্য সচিব মুফতি ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির আহমেদ ওসমানী, শহর শাখার সদস্য সচিব রেজাউল করিম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এনামুল হক মাজেদী বলেন, ওলামা দলকে শক্তিশালী করতে সকলকে কাজ করতে হবে। তিনি ওলামাদলকে প্রতিষ্ঠিত করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। পরে ৮ জেলার আহবায়ক ও সদস্য সচিবের নিকট ওলামা দলের সদস্য ফরম বিতরন করা হয়।
