নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে মামুন হোসাইন(৪০) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ফতুল্লা মডেল থানার পূর্ব লালপুর এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত মামুন হোসাইন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ফতুল্লা পূর্ব লালপুর এলাকার মৃত সমন আলীর ছেলে।

নিহত মামুনের বড় ভাই আমজাদ জানান, মামুন বাসায় ঘুমিয়ে ছিলো। তাকে কে বা কারা বাসা থেকে ডেকে রেললাইন সংলগ্ন মামুনের মালিকানাধীন মা-বাবার দোয়া নামে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিয়ে যায়। সেখানেই মামুনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় ঘাতকচক্র। গুলির শব্দ শুনে সে বাসা থেকে বের হয়ে দেখতে পায় ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই পড়ে আছে মামুনের নিথর দেহ। পরে পরিবারের সদস্যদের সহযোগিতায় খানপুর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের চিন্থিত করে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights