টঙ্গীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী চেরাগআলী এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ শওকত হাসান (৪২)। তিনি টঙ্গী দত্তপাড়া ইসলামপুর এলাকার তাজুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শওকত হাসান মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি উড়াল সড়কের চেরাগআলী কাদেরিয়া গেট এলাকায় পৌঁছলে ঢাকা থেকে গাজীপুরগামী একটি বাস মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights