বকশীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে “ তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে ” প্রতিপাদ্য নিয়ে ২ মার্চ (রোববার) ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বেলা ১১ টায় একটি দিবসটি উপলক্ষে র‌্যালি বের করা হয়।
র‌্যালিত নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা। এসময়
উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, উপজেলা সহকারী গণগ্রন্থাগারিক মোখলেছুর রহমান, এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, শিক্ষক মেসবাহ উল হক তুহিন, উপজেলা পরিষদের সিএ আবুল কালাম আজাদ সহ গণমাধ্যম কর্মী , নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights