মুন্সিগঞ্জে কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা প্রস্তুত করার অপরাধে মুন্সিগঞ্জ সদরে একটি মাঠা কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মাকহাটি গ্রামের সৃজন মাঠা ভান্ডারকে এ জরিমানা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, অভিযানে গেলে কারখানার ভেতর নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা প্রস্তুত করার চিত্র দেখতে পাওয়া যায়। এসময় ওই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় মাঠা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
