রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর চকবাজার থানার কাপাসগোলায় নালায় পড়ে তলিয়ে গেছে এক শিশু। শুক্রবার (১৮ এপ্রিল) সাড়ে আটটার দিকে চকবাজারের কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ ঘটনা ঘটে।

এসময় নালা থেকে ওই শিশুর মাকে উদ্ধার করা গেলেও পানির স্রোতে তলিয়ে যায় ছয় মাস বয়সী ওই শিশু। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চকবাজার কাপাসগোলা এলাকার নবাব হোটেলের সামনে দিয়ে যাওয়ার পথে নালায় পড়ে যায় ব্যাটারিচালিত রিকশাটি। এসময় রিকশার দুই যাত্রীর মধ্যে একজনের কোলে একটি ছয় মাসের বাচ্চা ছিল। ফায়ার সার্ভিসের চন্দনপুরা ইউনিটের একটি টিম গিয়ে দুইজনকে উদ্ধার করতে পারলেও বাচ্চাটি উদ্ধার করতে পারেনি। বৃষ্টির পরপরই নালার স্রোত বেশি থাকার কারণে বাচ্চাটি তলিয়ে গেছে। আমরা উদ্ধার করার জন্য কাজ করছি।

এর আগে, ২০২৩ সালের ২৮ আগস্ট চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ রঙ্গীপাড়ায় খোলা নালায় পড়ে দেড় বছর বয়সী ইয়াছিন আরাফাত নামে এক শিশু নিখোঁজ হয়। নিখোঁজের ১৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights