অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, সম্পাদক অপু

অনলাইন ডেস্ক

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘের’ সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন অভিনেতা রাশেদ মামুন অপু।

শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ।

এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ২১টি পদে লড়েছেন মোট ৪০ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ছিল ৬৯৯ জন। এই নির্বাচনে ২১টি পদের মধ্যে ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদের জন্য ভোট গ্রহণ হয়েছে।

২০২৫-২০২৮ মেয়াদের এ নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন-আজিজুল হাকিম, ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ রানা মিঠু, অনুষ্ঠান সম্পাদক হয়েছেন এম এ সালাম সুমন, আইন ও কল্যাণ সম্পাদক হয়েছেন সূচনা সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মুকুল সিরাজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন আর এ রাহুল। অর্থ সম্পাদক নুরে আলম নয়ন ও দপ্তর সম্পাদক তানভীর মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন-ইমরান হাসো, জুলফিকার চঞ্চল, শিউলি শিলা, সৈয়দ শিপুল, রেজাউল রাজু, তুহিন চৌধুরী।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিনেতা খায়রুল আলম সবুজ। আপিল বোর্ডের সদস্যরা হলেন- মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights