উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৩০

অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরা পশ্চিম ও তুরাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় এই অভিযান পরিচালনা করে উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন-অমিত হালদার (৩১), মো. সাকিব হাসান (২২), আনিস সিকদার (২০), মো. আনিসুর রহমান, মো. সাকিল হাসান (২৫), মো. আল মুস্তাকিম (২৩), মো. মাসুম আলী (২৪), রাসেল (২৬), মো. শহিদুল (২৪), জীবন (২৩), শাহারিয়া শরণ (২৩), মো. মাইজ উদ্দিন (৪৫), মো. জাকারিয়া (৪৭), মো. রাকিবুল ইসলাম (২০), হুমায়ুন কবির (২০), হাবিব (২৩), মিজান (২৮), শরিফ (২১), সবুজ গাজী (৩৫) ও আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশু।

অন্যদিকে তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন-মো. আবদুস সালাম, মো. আজাহার আলী, আমির হামজা সুজন, রিপন মাহমুদ, মো. স্বাধীন (২৪), মো. মানজিরুল হাসান (২৫), মো. সাগর হোসেন (২৭), মুন্না (৪০), মো. মিলন হোসেন (৩৫) ও কাজী হাসান মাহমুদ (২৬)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights