একটানা কাজ করতে করতে ক্লান্ত?

অনলাইন ডেস্ক

একটানা কাজ করতে করতে শরীর ক্লান্ত হয়ে পড়ে। সেই ক্লান্তি যতটা শারীরিক ততটা মানসিকও। যে কারণে কাজের গতি কমে যায়। কাজের গুণমানেও প্রভাব ফেলে শারীরিক ক্লান্তি। ধীরে ধীরে এনার্জিও কমতে থাকে। শরীর-মন চাঙা রাখতে অনেকেই চায়ে চুমুক দেন। কিন্তু গরমে ঘন ঘন চায়ে চুমুক দেওয়া ঠিক নয়। তবে দিনভর চনমনে থাকতে কিছু খাবার রাখতে পারেন অফিস ব্যাগে।

১) মাখানা খেতে পারেন। ওজন নিয়ন্ত্রণেও মাখানার জুড়ি মেলা ভার। পটাশিয়াম এবং সোডিয়াম বেশি থাকায় মাখানা ক্লান্তি দূর করে চাঙা করে তোলে শরীর। চিপস, কুকিজের বদলে অফিসের ব্যাগে থাক মাখানা।

২) চনমনে থাকতে কফির চেয়ে আপেল বেশি উপকারী। পুষ্টিবিদেরাও তেমনটাই বলে থাকেন। তা ছাড়া আপেলে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকায়, শরীরে শক্তি জোগায়। কাজের ফাঁকে দুর্বল লাগলে আপেল খেতে পারেন।

৩) ফাইবার সমৃদ্ধ খাবার শরীর চাঙ্গা রাখতে সাহায্য করে। তাই মাঝেমাঝে মুখ চালাতে খেতে পারেন কিশমিশ। তাছাড়া কিশমিশের মিষ্টি স্বাদ একঘেয়েমিও দূর করে দেবে। কাজেও মন বসবে।

৪) টুকটাক মুখ চালাতে স্বাস্থ্যকর বিকল্প হতে পারে কাঠবাদাম। আমন্ডে থাকা উপকারী ফ্যাট শরীর চনমনে করে তুলতে সাহায্য করে। তাছাড়া কাঠবাদামে প্রোটিনের পরিমাণও বেশি। ফলে দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights