৩ ম্যাচ পর লাহোরের একাদশে রিশাদ

অনলাইন ডেস্ক

তিন ম্যাচ পর লাহোর কালান্দার্সের একাদশে ফিরেছেন রিশাদ হোসেন। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে টসে হেরে আগে ব্যাট করবে লাহোর।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে লাহোরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে করাচি। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লাহোর। একাদশে রিশাদকে ফিরিয়ে করাচির বিপক্ষে জিতে টেবিলে আরও উপরে উঠতে চাইবে তারা।

কিছুদিন আগে রিশাদের একাদশে না খেলার কারণ এবং একাদশে ফেরার সম্ভাবনা নিয়ে লাহোরের কর্ণধার সামীন রানা জানান, রিশাদ ফ্যামিলির অংশ। সে এখানের গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমাদের প্লেয়ার আছে ২০ জন। মাত্র চারজন বিদেশি খেলতে পারে। কন্ডিশন দেখতে হবে, লাহোরে বেশি পেসারদের জন্য সাহায্য থাকে। ফলে বিদেশি স্পিনার খেলাতে দলের ভারসাম্য দেখতে হয়। লাহোরে বেশি লেগিরা সাফল্য পাচ্ছে না। তবে সময়ের সাথে সাথে উইকেট আরও শুকনো হবে, আরও টার্ন পাওয়া যাবে। আমি আশা করি রিশাদ কামব্যাক করবে, ইনশাল্লাহ সে আমাদেরকে ফাইনাল জেতাবে।

লাহোরের একাদশ : মুহাম্মদ নাঈম, ফখর জামান, আব্দুল্লাহ শফিক, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, আসিফ আলী, রিশাদ হোসেন, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, আসিফ আফ্রিদি। অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
৩ ম্যাচ পর লাহোরের একাদশে রিশাদ
সংগৃহীত ছবি

তিন ম্যাচ পর লাহোর কালান্দার্সের একাদশে ফিরেছেন রিশাদ হোসেন। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে টসে হেরে আগে ব্যাট করবে লাহোর।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে লাহোরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে করাচি। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লাহোর। একাদশে রিশাদকে ফিরিয়ে করাচির বিপক্ষে জিতে টেবিলে আরও উপরে উঠতে চাইবে তারা।

কিছুদিন আগে রিশাদের একাদশে না খেলার কারণ এবং একাদশে ফেরার সম্ভাবনা নিয়ে লাহোরের কর্ণধার সামীন রানা জানান, রিশাদ ফ্যামিলির অংশ। সে এখানের গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমাদের প্লেয়ার আছে ২০ জন। মাত্র চারজন বিদেশি খেলতে পারে। কন্ডিশন দেখতে হবে, লাহোরে বেশি পেসারদের জন্য সাহায্য থাকে। ফলে বিদেশি স্পিনার খেলাতে দলের ভারসাম্য দেখতে হয়। লাহোরে বেশি লেগিরা সাফল্য পাচ্ছে না। তবে সময়ের সাথে সাথে উইকেট আরও শুকনো হবে, আরও টার্ন পাওয়া যাবে। আমি আশা করি রিশাদ কামব্যাক করবে, ইনশাল্লাহ সে আমাদেরকে ফাইনাল জেতাবে।

লাহোরের একাদশ : মুহাম্মদ নাঈম, ফখর জামান, আব্দুল্লাহ শফিক, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, আসিফ আলী, রিশাদ হোসেন, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, আসিফ আফ্রিদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights