মৌলভীবাজারে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি

কোটি মানুষের দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৪তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার সকালে মৌলভীবাজার প্রেস ক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রতিদিনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সৈয়দ বয়তুল আলীর সভাপতিত্বে এবং দৈনিক যুগান্তর পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মো. আব্দুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মৌলভীবাজার বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা হারুনুর রশী, ইমজার সভাপতি ও মাছরাঙ্গা টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল এছাড়াও এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights