কোরবানির পশু পরিবহনে চালানো হবে ৩ ট্রেন

অনলাইন ডেস্ক
আসন্ন ঈদুল আজহায় ঢাকায় কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে তিনটি ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। ক্যাটেল স্পেশাল নামে দুই দিনে এই তিনটি ট্রেন চালানো হবে।

সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, কোরবানির পশু পরিবহনের জন্য এবার ঈদে ক্যাটেল স্পেশাল ট্রেন চালানো হবে। প্রতিটি ট্রেনে ব্রেকভ্যানসহ মোট ২৬টি কোচ যুক্ত থাকবে।

ক্যাটেল স্পেশাল-১ জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ২ জুন বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন ভোর সাড়ে ৬টায়।

ক্যাটেল স্পেশাল-২ জামালপুরের ইসলামপুর বাজার থেকে ২ জুন বিকেল ৩টা ৪০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন রাত ১টা ৫০ মিনিটে।

ক্যাটেল স্পেশাল-৩ জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ৩ জুন বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৪ জুন ভোর সাড়ে ৬টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights