নিউক্যাসলের কাছে আর্সেনালের হার

লিভারপুলের সঙ্গে ড্র করার পর এবার আরও এক ধাক্কা খেল আর্সেনাল। নিউক্যাসলের কাছে ১-০ গোলে হেরেছে তারা।

সেন্ট জেমস পার্কে ম্যাচে আলেকজান্ডার ইসাকের প্রথমার্ধের হেডে করা একমাত্র গোলে নিউক্যাসেল তাদের ছয় ম্যাচ পর প্রথম জয় তুলে নেয়।
আন্থনি গর্ডনের দুর্দান্ত ক্রস থেকে বল জালে পাঠান আলেকজান্ডার ইসাক। এরপর আর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি আর্সেনাল।
ম্যাচ শেষে আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালাইবা লিখেন, ‘আমাদের সবারই কিছু মন খারাপ কারণ আমরা আজ জিততে চেয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে আমরা তা পারিনি এবং যেমন চেয়েছিলাম তেমন খেলতে পারিনি। আমার মনে হয় হারই আমাদের প্রাপ্য। ’
১০ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আটে নিউক্যাসল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights